ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্তর্গত ২৩ নং ওয়ার্ডের সুতিয়াখালী জনপদের সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান মরহুম ডাক্তার জলিল উদ্দিন আহমেদ এবং এই জনপদের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের মহতি চিন্তার ফসল হিসেবে ০১ জানুয়ারি ১৯৪৭ খ্রিস্টাব্দে ডাক্তার জলিল উদ্দিন আহমেদ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠাতা হিসেবে জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। এই জনপদকে অশিক্ষার তিমির থেকে মুক্ত করার লক্ষ্যে এবং দক্ষ ও শিক্ষিত নাগরিক গড়ে তোলার লক্ষ্যে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় শিক্ষা পরিবারের পক্ষ থেকে অত্র বিদ্যালয়ের সম্মানীয় প্রতিষ্ঠাতা মরহুম ডাক্তার জলিল উদ্দিন আহমেদ মহোদয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।...